মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
spot_img
Homeজাতীয়হামে মরছে শিশু, প্রয়োজন না থাকা সত্বেও আমেরিকা থেকে কিনতে হচ্ছে ১৪টি...

হামে মরছে শিশু, প্রয়োজন না থাকা সত্বেও আমেরিকা থেকে কিনতে হচ্ছে ১৪টি বোয়িং।

টিকার অভাবে যেখানে শত শত শিশু মরছে,
সেই দেশে প্রয়োজন না থাকা সত্বেও আমেরিকা থেকে কিনতে হচ্ছে ১৪টি বোয়িং।

জ্বালানি, গ্যাস-বিদ্যুতের হাহাকারের সময় ৩৫ হাজার কোটি টাকার ঋণের বোঝা। বোয়িং বিলাস নিয়ে জনমনে প্রশ্ন।

হামে মরছে শিশু। দেশের অর্থনীতিতে চলছে টানাটানি। তহবিলসংকটে বাড়ছে ধারকর্জ। জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের জন্য চারদিকে হাহাকার। এই সংকটকালেও যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং কেনার আয়োজন।

আমেরিকার সঙ্গে গোপন চুক্তির ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপাতে চাইছে জনগণের ঘাড়ে। অথচ আগের কেনা ১০টি বোয়িংয়ের পুরো টাকাও এখনো পরিশোধ করা হয়নি। দেশের অর্থনীতির দুঃসময়ে এমন বিলাসী কেনাকাটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একদিকে জ্বালানিসংকটে যানবাহন স্থবির, ডিজেলের অভাবে কৃষকের সেচ পাম্প চলে না, অন্যদিকে সরকারি মিতব্যয়িতার ঘোষণা জারি রেখে এমন ব্যয়বহুল কেনাকাটা সরকারের নীতির সঙ্গে সাঘর্ষিক।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1