শুক্রবার, জুলাই ৩, ২০২৬
spot_img
Homeসারাদেশমৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে ছাত্রলীগের মিছিলে নেতৃবৃন্দ।

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে ছাত্রলীগের মিছিলে নেতৃবৃন্দ।

গাজীপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করে বলেন, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মিছিলটি বের করা হয়।এরই মাঝে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পরে মিছিলটি রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিওতে আরো দেখা যায়, মিছিল শেষে নাছির মোড়ল বক্তব্য দেন সেখানে তিনি বলেন, ‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1