বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
spot_img
Homeজাতীয়বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে সরাসরি যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এসে এই ঘোষণা দিলেন দেশটির মন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ২৮ জুন থেকে টুরিস্ট ভিসার আবেদন করা যাবে। পেশাদার কূটনীতিকের বাইরে রাজনীতিক হাইকমিশনার এবং মন্ত্রী পদমর্যাদা দুটোই প্রথমবারের মত বাংলাদেশে বাস্তবায়ন করছে ভারত সরকার।

ভারতীয় হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা। বাকিগুলো ধাপে ধাপে চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1