বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ ফারুক সিকদারের আরও একটি প্রতিষ্ঠানের উদ্বোধন।
পর্তুগালে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যাবসা বানিজ্যের পরিধি।রাজধানী লিসবন ছাড়িয়ে পর্তুগালের বিভিন্ন শহরেও এখন বাংলাদেশী উদ্যোক্তা ব্যবসায়ীদের বসবাস।
বাংলাদেশি উদ্যোক্তারা গড়ে তুলছেন নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে পর্তুগালের অর্থনীতি ও স্থানীয় সমাজে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন প্রবাসী বাংলাদেশিরা।
তেমনি একজন সফল উদ্যোক্তা হলেন ফারুক সিকদার।প্রবাসে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক মুদ্রায় অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধা। কুমিল্লা দেবিদ্বারের কৃতিসন্তান ফারুক শিকদার প্রবাসে নিজের ভাগ্য পরিবর্তনের আশায় মধ্যপ্রাচ্য থেকে পাড়ি জমান ইউরোপীয় দেশ পর্তুগালে।কঠিন পরিশ্রম আর সংগ্রামে ধীরে ধীরে তিনি সফলতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন। সিকদার ট্রাভেলস এন্ড মোবাইলের একটি প্রতিষ্ঠান থেকে আজ একাধিক প্রতিষ্ঠানের কর্নধার তিনি। তিনি ব্যাক্তি জীবনেও বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন।
তিনি জানান লিসবনে খরচ বেশী জীবন যাত্রার ব্যায় বেশী তাই এখন ব্যবসার জন্য অন্য শহর গুলো তে বেশী হচ্ছে বাংলাদেশী ব্যবসায়ী সংখ্যা, অনেকেই সীমিত পুঁজি ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। তাদের এই উদ্যোগ নতুন করে পর্তুগালে আসা বাংলাদেশিদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে।






