সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeকৃষিইলিশ যেনো সোনার হরিণ, কেজি সাড়ে ৭ হাজার টাকা।

ইলিশ যেনো সোনার হরিণ, কেজি সাড়ে ৭ হাজার টাকা।

বাঙালির উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। উৎসবের চাহিদা ও সংকটের সুযোগে ইলিশের দাম অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমানে ১ কেজি ওজনের বেশি ইলিশের প্রতি মণের দাম ঠেকেছে ৩ লাখ টাকারও উপরে, এবারের বর্ষবরণের ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

উপজেলার মেঘনা নদীপাড়ের আড়ত ও বাজারগুলোতে সরেজমিনে দেখা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার সকাল ও তার আগের দিন রোববার বিকেল থেকে উপজেলার মেঘনা নদীপাড়ের মাছের আড়তগুলোতে ইলিশের দাম অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আড়তদাররা জানায়, এর মূল কারণ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত পাইকাররা। তাদের চাপে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়। সেই হিসেবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকা। চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেশি বলে জানা গেছে।

অন্যদিকে, মাঝারি আকারের (৪০০-৬০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, যার মনপ্রতি দাম দাঁড়াচ্ছে প্রায় ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকা।স্থানীয় কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া বাঙালির ঐতিহ্যের অংশ হওয়ায় উচ্চমূল্য সত্ত্বেও তারা ইলিশ কিনতে বাধ্য হচ্ছেন।

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1