বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeশিক্ষাসিরাজগঞ্জ বিদ্যুৎ জটিলতায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জ বিদ্যুৎ জটিলতায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জের এনায়েতপুরে কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে জটিলতার কারণে ২২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বেলা ১টা থেকে ২৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথানিয়মে চলবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ২৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ আজ বৃহস্পতিবার যথারীতি চলবে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1