শনিবার, জুন ২৭, ২০২৬
No menu items!
spot_img
No menu items!
Homeবিনোদনঅভিনেত্রী সাফা কবির বেচেঁ আছেন!

অভিনেত্রী সাফা কবির বেচেঁ আছেন!

অভিনেত্রী সাফা কবির বেচেঁ আছেন!

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জুন) সকালে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। সকাল থেকেই ভেসে বেড়াচ্ছে এমন খবর। এতে চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর ভক্তরা। এ খবর পৌঁছে যায় সাফা কবীরের কাছেও। এতে তিনিও বেশ বিব্রত হন ।

এই নিয়ে বিকেলে সাফা কবির তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ভুল শুধরে দিয়ে সাফা কবির বলেন— ‘হ্যালো এভরি ওয়ান, সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্ট আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
সবার কাছে দোয়া চেয়ে সাফা কবির বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1