রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
spot_img
Homeজাতীয়এই বিচার শুরু থেকেই "পূর্বনির্ধারিত" বিবিসিকে শেখ হাসিনা।

এই বিচার শুরু থেকেই “পূর্বনির্ধারিত” বিবিসিকে শেখ হাসিনা।

এই বিচার শুরু থেকেই “পূর্বনির্ধারিত” বিবিসিকে শেখ হাসিনা।

গত বছর জুলাই কোটা আন্দোলনের সময় দমন-পীড়নের মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা। তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন মানবতাবিরোধী অপরাধের দ্বায় নেই, এবং এই বিচার শুরু থেকেই পূর্বনির্ধারিত প্রহসনের।

২০২৪ সালের পাঁচই অগাস্ট দেশ থেকে যাবার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে, তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত “ক্যাঙ্গারু কোর্টের” সাজানো এক “প্রহসন”।

সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

হাসিনার দাবি, এই বিচার শুরু থেকেই “পূর্বনির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের” দিকে এগোচ্ছিল।

সোমবারের রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1