সাম্প্রতিক চালু হওয়া কাতার- বাহরাইন ফেরি সার্ভিস এখন নন-GCC নাগরিকদের জন্যও উন্মুক্ত
৬ নভেম্বর ২০২৫ থেকে চালু হওয়া কাতার–বাহরাইন ফেরি সার্ভিস এখন নন-GCC জাতীয়দের জন্যও উন্মুক্ত, এমন তথ্য পাওয়া গেছে MASAR বুকিং অ্যাপের সর্বশেষ আপডেটে। শুরুতে এই সার্ভিসটি শুধুমাত্র GCC নাগরিক ও রেসিডেন্টদের জন্য সীমাবদ্ধ ছিল।
এই যাত্রীবাহী ফেরি টি কাতারের উত্তরাঞ্চলের আল রুয়াইস বন্দর এবং বাহরাইনের সাআদা মারিনা র মধ্যে সরাসরি ৩৫ নটিক্যাল মাইল (প্রায় ৬৫ কিমি) রুটে চলাচল করে।
প্রতিটি যাত্রায় ৭০ থেকে ৮০ মিনিট সময় লাগে, যা দুই দেশের মধ্যে দ্রুত ও আরামদায়ক ভ্রমণের সী-রুট হিসেবে সুবিধা দিচ্ছে।
যাত্রীরা iOS ও Android এ উপলব্ধ *MASAR অ্যাপ*ে এর মাধ্যমে টিকিট বুক করতে পারেন।
*প্রাথমিক সময়সূচি*
৭ থেকে ১২ নভেম্বর ২০২৫ প্রতিদিন দুইটি রাউন্ড ট্রিপ — সকাল ও সন্ধ্যায়।
১৩ থেকে ২২ নভেম্বর ২০২৫ প্রতিদিন তিনটি রাউন্ড ট্রিপে উন্নীত হবে। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও বৃদ্ধি হতে পারে।
**যানবাহনের ধরন**
* **স্ট্যান্ডার্ড ভেসেল:** ২৮ যাত্রী
* **ভিআইপি ভেসেল:** ৩২ যাত্রী
উভয় ভেসেলেই আধুনিক ও আরামদায়ক সুবিধা রয়েছে এবং কাতার ও বাহরাইনের সকল নিরাপত্তা ও কাস্টমস নিয়ম কঠোরভাবে মেনে চলা হয়।
এই প্রকল্পটি উপসাগরীয় অঞ্চলের সমুদ্র যোগাযোগে একটি বড় অগ্রগতি, যা কাতার ও বাহরাইনের আঞ্চলিক সংযোগ জোরদার করার প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং GCC-এর সমন্বিত, নিরাপদ ও টেকসই পরিবহন নেটওয়ার্ক গঠনের ভিশনকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
টিকিট মূল্য (প্রায়)
*রাউন্ড ট্রিপ*
* স্ট্যান্ডার্ড: QR 257
* ভিআইপি:QR 354
*ওয়ান ওয়ে*
* স্ট্যান্ডার্ড: QR 174
* ভিআইপি:QR 257
২ বছরের কম বয়সী শিশুদের জন্য ৫০% ছাড়
বুকিং পদ্ধতি
**MASAR অ্যাপ ডাউনলোড করুন:**
* 📱 iOS (App Store)
* 📱 Android (Google Play Store)







