শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeঢাকাঢাবির চারুকলার বর্ণিল বৈশাখী শোভাযাত্রা

ঢাবির চারুকলার বর্ণিল বৈশাখী শোভাযাত্রা

বাংলা নতুন বছরের সূর্য উঠতেই রাস্তায় বেরিয়ে পড়েছেন নগরবাসী। বৈশাখী শাড়ি আর পাঞ্জাবিতে নতুন বছরকে আবাহন করতে এসেছেন তরুণ-তরুণীরা। রমনার বটমূলে প্রভাতি আয়োজন শেষে আজ মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা।

‎শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে দিয়ে ঘুরে সেখান থেকে রাজু ভাস্কর্য ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে ১০টা ৫ মিনিটে শেষ হয়।

এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে পাঁচটি মোটিফ রাখা হয়েছে—লাল ঝুঁটির মোরগ, কাঠের হাতি, পায়রা, দোতারা ও টেপা পুতুলের কায়দায় তৈরি করা ঘোড়া।

পাশাপাশি বাঙালির ঐতিহ্যের প্রতীক ছোট ছোট নানা উপকরণ যুক্ত ছিল শোভাযাত্রায়। ছিল ১৫০ ফুট দৈর্ঘ্যের পাঁচটি পটচিত্রও—যার বিষয়বস্তু বাংলাদেশ, গাজীরপট, সম্রাট আকবর, বনবিবি ও বেহুলা। এবারও ছিল বিভিন্ন জাতিসত্তার শিল্পীদের অংশগ্রহণে তাদের সংস্কৃতিকে উপস্থাপন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1