রবিবার, মে ৩১, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকপ্রতিভার উজ্জ্বল উদাহরণ বিহারের ১৫ বছরের কিশোর

প্রতিভার উজ্জ্বল উদাহরণ বিহারের ১৫ বছরের কিশোর

ক্রিকেট এমনই এক খেলা, যেখানে খ্যাতি অর্জিত হয় নিখাদ প্রতিভায়। আর এই নিখাদ প্রতিভার উজ্জ্বল উদাহরণ বিহারের ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। আইপিএল কাঁপানো এই তরুণ প্রতিভা এখন ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত নাম। শুনলে চমকে যাবেন, তার কাছে ইতিমধ্যেই এসেছে বছরে ১২ কোটি রুপি স্পনসরশিপের প্রস্তাব।

এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে সূর্যবংশী তার ব্যাটের ‘বৈভব’ দেখিয়েছেন। ৬৮০ রান এবং ২৪০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে শুধু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, অনেকের অন্যতম পছন্দের ক্রিকেটার হয়ে উঠেছেন। আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে তার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে সবার।কিন্তু ক্রিকেটের সবচেয়ে নির্মম সত্যটা এখানেই- ভালো খেলার পরও কখনো কখনো নেমে আসে নিস্তব্ধতা। শুক্রবার রাতে তেমনই এক দৃশ্য, যেখানে আগ্রাসী ব্যাটসম্যান বৈভবকে দেখা গেল নিরবে কাঁদতে। জয়-পরাজয় হিসাবের বাইরে সেই মুহূর্তটা ছিল এক কিশোরের স্বপ্নভাঙার গল্প।

রাজস্থান রয়্যালস গতবছর একেবারে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করার পর এবারের আইপিএল শুরু করে। ২০২৫ আসরে তারা ছিল পয়েন্ট তালিকার নবম স্থানে। এক পর্যায়ে ৯ ম্যাচে মাত্র একটি জয়। দলের অধিনায়ক সঞ্জু স্যামসনও দীর্ঘ সময় চোটে ছিলেন। কিন্তু ২০২৬ মৌসুমে শুরুতেই দেখা মেলে বদলে যাওয়া রাজস্থানের।

প্রথম চার ম্যাচে টানা জয় পায় দলটি। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় রাজস্থান। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় নিতে হয়। শুভমন গিলের ১০৪ রানের ইনিংস তাদের ফাইনালের স্বপ্ন ভেঙে দেয়। মৌসুম শেষে রাজস্থান রয়্যালসের অবস্থান দাঁড়ায় তৃতীয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তাদের অন্যতম সেরা অর্জন।

পুরো যাত্রায় সবচেয়ে আলোচিত নাম ছিল বৈভব সূর্যবংশীর। বিহারের এই কিশোর ব্যাটার যেন পুরো টুর্নামেন্টে রাজস্থানের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন।

১৬ ম্যাচে ৭৭৬ রানের মৌসুম

এবারের আইপিএলে বৈভব সূর্যবংশী খেলেন ১৬টি ম্যাচ। রান করেন ৭৭৬, গড় ৪৮.৫ এবং স্ট্রাইক রেট ২৩৮। ৬৩টি চার আর ৭২টি ছক্কা মারেন তিনি, যা প্রমাণ করে কতটা আক্রমণাত্মক ব্যাটার বৈভব।

তার ব্যাটিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ধারাবাহিক গতি। পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ২৩৩, মাঝের ওভারে ২৩৪, আর শেষ দিকে তা ২৬৫ পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ ম্যাচ যত এগোয়, তিনি আরও বিধ্বংসী হয়ে ওঠেন।

ম্যাচ বদলে দেওয়া ইনিংস

এই মৌসুমে সূর্যবংশীর ৭টি ইনিংসকে ‘ঐতিহাসিক’ বা ‘অবিশ্বাস্য’ পর্যায়ের বলা হয়েছে। আরও ৩টি ইনিংস ছিল ম্যাচ-জেতানো পারফরম্যান্স। তবে তিনটি ম্যাচে তিনি দ্রুত আউট হয়েছেন। তবুও যখন তিনি সেট হয়ে যান, তখন ম্যাচের রঙ একাই বদলে দিতে পারেন।

সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারেনি। গুজরাট টাইটানসের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরেছে ৭ উইকেটে। সূর্যবংশীও কাছাকাছি গিয়ে সেঞ্চুরি পাননি।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1