শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকমোদিকে ফোন করে ট্রাম্প বললেন, ‘আমরা আপনাকে ভালোবাসি

মোদিকে ফোন করে ট্রাম্প বললেন, ‘আমরা আপনাকে ভালোবাসি

মোদিকে ফোন করে ট্রাম্প বললেন, ‘আমরা আপনাকে ভালোবাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এই দুই নেতা প্রথমবারের মতো কথা বললেন। এ সময় মোদিকে ট্রাম্প বলেন, ‘আমরা সবাই আপনাকে ভালোবাসি।’

মঙ্গলবার (১৪ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪০ মিনিটের এই আলোচনায় দুই নেতা হরমুজ প্রণালি খোলা, নিরাপদ ও নির্বিঘ্ন রাখার গুরুত্বের ওপর জোর দেন। ফোনালাপ শেষে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় মোদি বলেন, তিনি তার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন।

পোস্টটিতে বলা হয়, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি। আমরা সব ক্ষেত্রে আমাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং হরমুজ প্রণালিকে খোলা ও সুরক্ষিত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।’

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই ফোনকলটিকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। দুই নেতার আলাপের বিষয়ে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে নিয়মিতভাবে সবকিছুর খবর জানান।’

গোর বলেন, ‘কয়েক মিনিট আগেই তাদের ফোনকল শেষ হয়েছে। প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে কী ঘটছে তার একটি হালনাগাদ তথ্য দিয়েছেন, সেই সাথে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে হওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেছেন।’ এছাড়া মার্কিন রাষ্ট্রদূত ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ফোনকল চলাকালীন ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে বলেন, ‘আমি শুধু আপনাকে জানাতে চাই যে আমরা সবাই আপনাকে ভালোবাসি।’

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1