মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img
Homeরাজনীতিমনোনয়ন না দেওয়ায় ‘লাল সালাম’শিল্পী ন্যানসির

মনোনয়ন না দেওয়ায় ‘লাল সালাম’শিল্পী ন্যানসির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের একাধিক তারকার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পাননি। রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত মুখরাও দলীয় মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন।

গত সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।

আজ ২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল—এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1